এ সম্পর্কিত আরও খবর
এনটিআরসিএ: প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সিলেবাস প্রকাশ, পরীক্ষা এপ্রিলে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম
-
ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান শিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের লক্ষ্যে পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল শুক্রবার (১৩ মার্চ ২০২৬) এনটিআরসিএর দাপ্তরিক ওয়েবসাইটে এই নির্দেশিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত সিলেবাস অনুযায়ী, মোট ৮০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নিয়োগের চূড়ান্ত মূল্যায়ন হবে ১০০ নম্বরের ভিত্তিতে। আগামী এপ্রিল মাসের মধ্যেই এই নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
পরীক্ষায় মোট আটটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণ বিষয়গুলোর নম্বর বণ্টন- বাংলায়: ১০, ইংরেজিতে ১০, আইসিটিতে ১০, প্রশাসনিক ব্যবস্থাপনায় ১০, আর্থিক ব্যবস্থাপনায় ১০, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ৫ এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ৫ নম্বর।
বিভাগীয় বিশেষ নম্বর (২০ নম্বর)
আবেদনকৃত প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী অবশিষ্ট ২০ নম্বরের পরীক্ষায় ভিন্নতা থাকবে:
মাউশি (সাধারণ শিক্ষা): সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা।
কারিগরি শিক্ষা: কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান।
মাদ্রাসা শিক্ষা: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকাহ ও আরবি ভাষা।
পদের সংখ্যা ও আবেদনকারী
অষ্টম এনটিআরসিএ বিজ্ঞপ্তির আওতায় তিনটি অধিদপ্তরে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮৬ হাজার ৪৪৫টি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে সর্বোচ্চ ১০ হাজার ২৭৮টি পদ রয়েছে। এছাড়া মাদ্রাসায় ৩ হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৪০টি শূন্য পদ রয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি এসব পদের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সুপার ও সহকারী সুপার পদের এই বিশাল নিয়োগ কার্যক্রমকে ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন