এ সম্পর্কিত আরও খবর
হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৫:৫৭ পিএম
-
ছবি: সংগৃহীত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত এবং বাকি ১৫ জন সন্দেহভিত্তিক হাম ও উপসর্গে মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে নিশ্চিত হামজনিত মৃত্যু ৫২ জন এবং সন্দেহভিত্তিক মৃত্যু ২৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহভিত্তিক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন