এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের জনসংখ্যায় প্রায় ২২ শতাংশ কিডনি রোগে আক্রান্ত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশের মোট জনসংখ্যার ২২ থেকে ২৩ শতাংশ অর্থাৎ প্রতি ৫ জনের ১ জন আক্রান্ত কিডনি রোগে। যা প্রতিনিয়ত বাড়ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিডনি বিশেষজ্ঞরা।
বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে সংবাদমাধ্যম যুগান্তর ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমনটা জানান কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তারা জানান-ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য বাড়ছে কিডনি রোগীর সংখ্যা। কিন্তু পর্যাপ্ত জনসচেতনতা ও চিকিৎসার খরচ ব্যয়বহুল হওয়ায় ৭০ থেকে ৮০ শতাংশ রোগীই থেকে যাচ্ছেন চিকিৎসা সেবার বাইরে।
এমন পরিস্থিতিতে এ রোগের প্রতিষেধকের চেয়ে প্রতিরোধের প্রতি জোর দেন বিশেষজ্ঞরা। একইসাথে কিডনির সুস্ততায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
আলোচনায় অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, দেশের পথিতযশা চিকিৎসক ও চিকিৎসা খাত সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন