এ সম্পর্কিত আরও খবর
ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর পল্টনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
-
ছবি: সংগৃহীত
পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ ঢাকা গড়ার লক্ষ্যে আজ রাজধানীর পল্টন এলাকায় 'ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন'-এর উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোঃ মজিবুর রহমান।
বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং বাসযোগ্য সুস্থ পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সমাজের সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর এবং গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নিবার্হী সদস্য জনাব সুলতান উদ্দিন, জনাব এনামুল হক, জনাব আব্দুর রহমান-সহ ফাউন্ডেশনের অন্যান্য স্বেচ্ছাসেবক ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পল্টনের বিভিন্ন স্থানে বেশ কিছু ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। জনকল্যাণমূলক এই উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন