এ সম্পর্কিত আরও খবর
ছাত্রদল নেতা হত্যায় স্বেচ্ছাসেবক দল নেতাকে আসামি করে মামলা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০২:৩৮ এএম
-
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়ায় গুলি ও গলা কেটে সাদ্দাম হোসেন (৩২) নামে সাবেক এক ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।
নিহতের বাবা মো. মস্তু মিয়ার দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলাটি গ্রহণ করে পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি এবং আরও সাতজনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত এজাহার জমা দেন। পরে রাতেই এটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।
মামলার অন্যান্য আসামিরা হলেন— বাবুল মিয়া, সাদিল মিয়া, পলাশ মিয়া, টিটন মিয়া, বাপ্পা মিয়া ও কাজল মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, রাতে এজাহারটি রেকর্ড করা হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপসহ সাতজনের নাম উল্লেখ করেছেন। এছাড়া আরও ৫–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন