এ সম্পর্কিত আরও খবর
১৬ মাস পর জুলাই আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৩০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিবেদক: জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মো. ফয়েজের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। দাফনের এক বছর ৪ মাস দুই দিন (১৬ মাস) পর মামলার তদন্তের প্রেক্ষিতে তার মরদেহ উত্তোলন করা হলো।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ঝাউডগি গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ সময় রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এবং নারায়ণগঞ্জ ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবুল বাশার উপস্থিত ছিলেন।
এসআই কাজী আবুল বাশার জানান, ফয়েজের বাবা আলা উদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। আদালত পুনরায় মরদেহের ময়নাতদন্তের নির্দেশ দেয়। সেই প্রেক্ষিতে মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় ২১ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হন ফয়েজ। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ২২ জুলাই জানাজা শেষে ফয়েজের মরদেহ রায়পুরের পশ্চিম ঝাউডগি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন