এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৮:০৪ এএম
-
ছবি: সংগৃহীত
কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই–বোন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, শ্রীরামপুর গ্রামের হাফেজ বাড়ির মো. আহসানের মেয়ে সাদিয়া আক্তার (২১ মাস) ও সালাউদ্দিনের ছেলে আরিয়ান হোসেন (২২ মাস)।
স্থানীয়রা জানান, আরিয়ানের বাবা সালাউদ্দিন ও সাদিয়ার বাবা আহসান দুজনই ওমানপ্রবাসী। আজ দুপুরে আরিয়ানের মা ফাহিমা ও সাদিয়ার মা নাদিয়া দুপুরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। শিশু দুটি বাড়ির আঙিনায় খেলছিল। তারা বাড়ির ফটক পার হয়ে বাইরে যায়। পরে প্রতিবেশী নাছরিন আক্তার ওই দুই শিশুকে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন। স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা রবিউল হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন