এ সম্পর্কিত আরও খবর
ফেনীতে কাভার্ডভ্যানের পিছনে ট্রাকের ধাক্কা, নিহত ১
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:৩৬ এএম
-
ছবি: সংগৃহীত
ফেনীতে কাভার্ডভ্যানের পিছনে ট্রাকের ধাক্কায় রিপন মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কামাল হোসেন (৫০) নামে আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১৯, নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত রিপন মিয়া (৫০) ট্রাকের চালক ছিলেন। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পটিয়াখালী এলাকার মোঃ শাহজাহানের ছেলে। অপর আহত কামাল হোসেন (৪৫) ট্রাকের হেলপার। তিনি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা এলাকার আবুল হাশেমের ছেলে।
পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে মহাসড়কের রামপুর সম্রাট মিলের সামনে একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের ব্রেক আটকে গাড়িটি হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে যায়। এসময় পেছনে থাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে ট্রাকে আটকে পড়া ২ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক রিপন মিয়াকে মৃত ঘোষণা করেন এবং হেলপার কামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।
মহিপাল হাইওয়ে থানার ওসি মো হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন