এ সম্পর্কিত আরও খবর
ভাইভা পরীক্ষা দিতে এসে আটক সাবেক ছাত্রলীগ নেতা
- রাজশাহী কলেজ প্রতিনিধি
- প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
আটক সজিব আলী (২৪) রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার শতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। রোববার ভাইভা পরীক্ষা দিতে কলেজে আসেন তিনি। এ সময় শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে বিভাগের সামনে থেকে আটক করেন। পরে তাকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সজিবকে আটকের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শিক্ষার্থীদের ভিড় জমে। পরে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি বলেন, "তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন