এ সম্পর্কিত আরও খবর
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের খোঁজে মায়ের কান্না
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০১:০১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের কমলনগরে মো. শরীফ নামে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। শরীফের খোঁজে থানায় জিডিও করেছেন তার মা মোফাশেরা বেগম। ছেলের খোঁজে কান্নায় ভেঙে পড়েন তিনি।
শনিবার (২৭ জুন) সকাল পর্যন্ত শরীফকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোথাও তার সন্ধান পেলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবার। এরআগে ১৭ জুন সকালে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। শরীফ স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও একই এলাকার রিকশা চালক করিম চৌধুরীর ছেলে।
নিখোঁজ শরীফের মা মোফাশেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনার দিন ভোরে শরীফ নামাজ পড়তে উঠে। পরে তাকে ২০ টাকা দিলে সে বিস্কুট কিনে এনে খায়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় তাকে খোঁজ করেও পাইনি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও সে যায়নি।
নিখোঁজ শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বলেন, ১০ দিন ধরে শরীফকে কোথাও খুঁজে পাচ্ছি না। দয়া করে কোথাও তাকে দেখলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। তার শোকে আমার শ্বাশুড়ি অনবরত কান্না করে যাচ্ছে।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, শরীফের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাকে খুঁজে পেতে। এছাড়া কেউ যদি তার সন্ধান পায় কমলনগর থানায় যোগাযোগ জন্য অনুরোধ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন