এ সম্পর্কিত আরও খবর
"ধর্ম বিভেদের নয়,শান্তির মাধ্যম"— কটিয়াদীতে সম্প্রীতি রক্ষায় পিএফজি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
- প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কিশোরগঞ্জের কটিয়াদীতে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা সুদৃঢ় করতে রাজনৈতিক সহনশীলতা এবং ধর্মীয় সহমর্মিতার গুরুত্ব তুলে ধরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন (বুধবার) লোহাজুরী ইউনিয়ন পরিষদ হলরুমে ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর সহযোগিতায় কটিয়াদী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এই সভার আয়োজন করে।
পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও পিস অ্যাম্বাসেডর
মোজাম্মেল হকের সঞ্চালনায়
কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সৈয়দ মুরছালিন দারাশিকো-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,"রাজনৈতিক ও ধর্মীয় সহনশীলতা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি"।
সভাপতির বক্তব্যে বলেন "মতপার্থক্য থাকলেও সহিংসতা ও বিভাজনের পথ পরিহার করে সহমর্মিতা ও শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে।"
তিনি আরও যোগ করেন, গুজব, উসকানি ও সাম্প্রদায়িক বিদ্বেষ পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সহনশীলতার চর্চা বাড়াতে হবে। ধর্মকে বিভেদের নয়, বরং শান্তি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মো.মোবারক হোসেন সরকার, সাধারণ সম্পাদক,লোহাজুরী ইউনিয়ন বিএনপি,
মো.জসীম উদ্দিন মেম্বার,সহ-সভাপতি, লোহাজুরী ইউনিয়ন বিএনপি,মো.তাজুল ইসলাম (খোকন), প্যানেল চেয়ারম্যান, মো.আতাউর রহমান আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক, লোহাজুরী ইউনিয়ন বিএনপি।
বিপ্লব উদ্দিন বকুল, সাবেক যুগ্ম আহ্বায়ক, মো.রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক, লোহাজুরী ইউনিয়ন যুবদল,কামরুজ্জামান ভূইয়া, সদস্য, কটিয়াদী পিএফজি,সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, পেশাজীবী, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় একাত্মতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন