এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা বকুল কারাগারে
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড়ে বিএনপি জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার আবু সারওয়ার বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, আবু সারওয়ার বকুল রাজনৈতিক মামলার আসামি। তাকে বিএনপি জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে বকুলের পরিবারের দাবি, সোমবার রাতে তিনি নিজ বাড়িতে টেলিভিশনে বিশ্বকাপের খেলা দেখছিলেন। এ সময় পুলিশ এসে তাকে বাড়ি থেকে নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি জানান, বকুল একটি রাজনৈতিক মামলার আসামি এবং তাকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো সাংগঠনিক তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন