এ সম্পর্কিত আরও খবর
রামগঞ্জে মেহেদী হত্যায় আসামিদের গ্রেপ্তার দাবিতে এবার সড়ক অবরোধ
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসে শিক্ষার্থী মেহেদী হাসানকে (১৪) হত্যার অভিযোগে মামলার ৫ দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রামগঞ্জে এবার রোববার (২১ জুন) দুপুরে অন্তত ২ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী। এরআগে দুইদিন থানা ঘেরাও করে তারা।
এদিকে অবরোধের কারণে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ ও রামগঞ্জ-চাটখিল সড়কে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যহার করা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীদের ভাষ্যমতে, মেহেদির মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। যদিও হত্যারপর মরদেহ নিহত থানা ঘেরাও করা হয়, এরপরও একদিন থানা ঘেরাও কর্মসূচী পালন করা হয়।
থানা পুলিশ জানায়, ১৬ জুন বিকেলে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রণির ছাত্র মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার পিঠ ও গলায় আঘাতের চিহ্ন ছিল। ওইদিন বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ কয়েকটি কক্ষ ভাঙচুর চালায়। ১৮ জুন নিহতের বাবা জিয়া উদ্দিন বাদি হয়ে রামগঞ্জ থানায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান ও ৭ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ রয়েছে একটি আইফোন চুরিকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষার্থীদের মারধরের ঘটনায় মেহেদির মৃত্যু হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আন্দোলনকারীর সঙ্গে কথা বলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন