এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে বিএসটিআই ও র্যাবের যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদী সদর উপজেলায় অবৈধ ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২১ জুন) দুপুরে র্যাব-১১ ও বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদীর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, নরসিংদী শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স জগন্নাথ স্টোরকে ৫০ হাজার টাকা, মেসার্স ফাহিম স্টোরকে ৪৫ হাজার টাকা এবং মেসার্স আরিশফা কসমেটিকসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে বাজারে মানহীন, অবৈধ ও নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন