এ সম্পর্কিত আরও খবর
আর্জেন্টিনাকে ৫ গোলে হারাল ব্রাজিল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০১:২৯ পিএম
-
ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ৫–০ গোলে পরাজিত করেছে ব্রাজিল।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল দল। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় আর্জেন্টিনা কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। অন্যদিকে ব্রাজিল ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে একের পর এক গোল করে বড় জয় নিশ্চিত করে।
ব্রাজিলের হয়ে রহিদ দুটি গোল করেন। এছাড়া তামরিজ, রিফাত ও সুমন একটি করে গোল করেন।
ম্যাচ শেষে মাঠজুড়ে ব্রাজিল সমর্থকদের উল্লাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে এ ধরনের আয়োজন করা হয়েছে, যাতে তারা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকে। ভবিষ্যতে নিয়মিতভাবে এমন ক্রীড়া আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন