এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক, ৮ লাখ টাকা জব্দ
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:০৫ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্র-গুলিসহ ‘চিহ্নিত ডাকাত’ আজিম বেপারী ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
আজিমের সঙ্গে আটক অন্যরা হলেন মো. বশির ও মো. রাব্বি। তিনজনই রামগতি উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড সূত্র জানায়, রামগতি উপজেলার জনতা বাজার এলাকায় মেঘনা নদীতে শুক্রবার (৫ জুন) রাতে কোস্টগার্ড গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় আজিম ও তার দুই সহযোগীকে আটক করা হয়। তাদরে কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লাখ টাকা জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আজিম কুখ্যাত ডাকাত। সহযোগীসহ তাকে আটকের পর তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এরআগেও ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর কোস্টগার্ড তাকে অস্ত্রসহ আটক করেছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন