এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৬২
- ঝিনাইদহ প্রতিনিধি
- প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৬:২১ পিএম
-
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ৬২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও বয়স্ক ব্যক্তিরা রয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে আটটার দিকে শৈলকুপার বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের দুটি সামাজিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে উভয়পক্ষের লোকজন সকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১৫ টি বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সংঘর্ষের ঘটনায় আহত ৪৫ জন হ্যালো বাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ১৭ জন।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন