এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে দুই হাসপাতালের জরিমানা
- লক্ষ্মীপুর প্রতিনিধি:
- প্রকাশ : ২১ মে ২০২৬, ০৬:৩৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের রায়পুরে সেবা ও নিরাময় নামে দুটি বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন না থাকাসহ একাধিক অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে অবস্থিত সেবা হাসপাতাল প্রাইভেট এবং নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিগার সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়৷ এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন না থাকাসহ প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও পর্যাপ্ত সংখ্যক সার্টিফিকেটধারী টেকনিশিয়ান ছিল না। এতে সেবা হাসপাতালকে ২০ হাজার টাকা ও নিরাময়ক্র ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিগার সুলতানা বলেন, হাসপাতালগুলোর লাইসেন্স হালনাগাদ ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। এতে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়৷ জনগণের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার ক্ষেত্রে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন