এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে হাজার পিস ইয়াবাসহ আটক ২
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০:১৩ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এক হাজার পিস ইয়াবাসহ মো. শাহেদ ও মো. মুন্না নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত ৮ টার দিকে জেলা শহরের টাউন হল এলাকা থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ।
আটক শাহেদ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার আলিম উদ্দিন বেপারী বাড়ির নুর ইসলামের ছেলে ও মুন্না নোয়াখালীর আন্ডারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তবে মুন্না চট্টগ্রাম থাকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, মুন্না ইয়াবা নিয়ে লক্ষ্মীপুর আসে শাহেদের কাছে বিক্রির উদ্দেশ্যে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন