এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড়ে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৬:৩৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ক্রেস্ট বিতরন পতাকা উত্তোলন এবং শোভাযাত্রা আজীবন সদস্যদের সনদ প্রদান করা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের ডোকরোপারা এলাকায় জেলা রেডক্রিসেন্ট সোসাইটি কার্য্যালয়ের সামনে জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম। এ সময় রেড ক্রিসেন্টের জেলা কমিটির ভাইস চেয়ারম্যান জাহেরুল ইসলাম কাচ্চু, সাধারন সম্পাদক মাওলানা মফিজ উদ্দিন নির্বহি সদস্য কামরুজ্জামান শাহানশাহ, হায়াতুন আলম , মোশারফ হোসেন সহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিল।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ক্রেস্ট বিতরন করা হয়েছে। আলোচনা সভায় জাহেরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে মোশারফ হোসেন কামরুজ্জামান শাহানশাহ মাওলানা মফিজ উদ্দিন বক্তব্য রাখেন । সভা শেষে রেড ক্রিসেন্টের বিভিন্ন সেচ্ছাসেবক কে ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন