এ সম্পর্কিত আরও খবর
আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৭ মে ২০২৬, ১২:৫২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সংসদ সদস্য মুফতি আমির হামজা কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে তাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ করেন।
পোস্টে তিনি লেখেন, “কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে সংসদ সদস্য মুফতি আমির হামজা-কে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মী। এডমিন।”
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত প্রশাসন বা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন