এ সম্পর্কিত আরও খবর
সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২:২২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আবুল বারাকা সৌরভকে আহবায়ক, আব্দুল্লাহ আল খালেদকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব মনোনীত করা হয়।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। আগামি ৩০ দিনের মধ্যে আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে নতুন দায়িত্বপ্রাপ্তদের।
দলীয় সূত্র জানায়, এর আগে সবশেষ ২০১৮ সালের ৫ জুন হাসান মাহমুদ ইব্রাহিমকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি করা হয়। এর ৭ বছর ১০ মাস ২৬ দিন পর এখন নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি অনুমোদনের জন্য পূর্বের কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেখা যায়নি। এছাড়া সম্মেলনেরও আয়োজন করা হয়নি।
নতুন কমিটিতে যুগ্ম আহবায়ক পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আব্দুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্না প্রমুখ৷
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিগত কমিটির সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, নতুন কমিটির জন্য শুভকামনা। সংগঠনকে গতিশীল করতে তারা সর্বোচ্চা ভূমিকা রাখবে। তারা নিজেদের দক্ষ সংগঠক হিসেবে নিজেদের সমাদৃত করবে।
নতুন কমিটির সদস্য সচিব হাসিবুর রহমান অভি বলেন, আমাকে জেলা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি সংশ্লিষ্টদের প্রতি। দলকে সুসংগঠিত করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। শিক্ষার্থীদের কল্যাণে ও অধিকার আদায়ে ছাত্রদল নিরলস কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন