এ সম্পর্কিত আরও খবর
সুন্দরগঞ্জে বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
- সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
- প্রকাশ : ০২ মে ২০২৬, ০৭:৫২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে (২ মে) তারিখে সাম্প্রতিক বজ্রপাতে ৩ জন নিহত ও ১ জন আহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান উপস্থিত থেকে নিহতদের স্বজনদের হাতে এই সহায়তার চেক তুলে দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিস ইফফাত জাহান তুলি-সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অধ্যাপক মাজেদুর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। বজ্রপাতে নিহতদের পরিবারের এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়, তবে তাদের এই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া আমাদের কর্তব্য।
শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং তাদের তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন