এ সম্পর্কিত আরও খবর
কালি তৈরির কারখানায় আগুন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায়টিনশেড কালি তৈরির কারখানায় আগুনলাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে আমুলিয়া এলাকায়টিনশেড কালি তৈরির কারখানায় আগুনলাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন