এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রামে ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পতেঙ্গা থেকে ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী সুইচ গেইট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোর ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিদেশি মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন