এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু
- বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়:
- প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ব্যাংকিং লেনদেনে ঝুঁকি কমানো এবং স্বল্প সময়ে নিরাপদ সেবা নিশ্চিত করতে পঞ্চগড়ে তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু করেছে পূবালী ব্যাংক লিমিটেড। ক্যাশলেস লেনদেন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্লোগানে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধন করা হয়েছে একটি ক্যাশলেস বুথ এবং আয়োজন করা হয়েছে সচেতনতামূলক র্যালী।
মঙ্গলবার দুপুরে শহরের সিনেমা হল মার্কেট চত্বরে ফিতা কেটে ক্যাশলেস বুথের উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। উদ্বোধনের পর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস সেবার কার্যক্রম শুরু ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের রংপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ আলতাব হোসেন, পঞ্চগড় শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিকসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজনরা।
এর আগে শহরের সিনেমা হল সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্বোধনস্থলে এসে শেষ হয়। র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।পূবালী ব্যাংকের রংপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ আলতাব হোসেন বলেন এই ক্যাম্পেইনের আওতায় আগামী তিনদিন আগ্রহীরা বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুযোগ পাবেন। পাশাপাশি গ্রাহকদের দেওয়া হবে বিনামূল্যে ডেবিট কার্ড। কিউআর কোডের মাধ্যমে সহজ ও দ্রুত লেনদেনের সুবিধাও থাকবে। এছাড়া মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যাংকে না গিয়েই বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করা যাবে।
ডিজিটাল লেনদেন ব্যবস্থার বিস্তার ঘটলে গ্রাহকদের সময় সাশ্রয় হবে এবং লেনদেনে ঝুঁকি কমবে। একই সঙ্গে এটি দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও আধুনিকতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ গ্রাহকদের জন্য সহজ ও নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করবে এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন