এ সম্পর্কিত আরও খবর
খানসামায় তেলের জন্য লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৪ পিএম
-
ছবি: সংগৃহীত
দিনাজপুরের খানসামা উপজেলায় মোটরসাইকেলের তেল নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মাসুদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়া গ্রামের বাসিন্দা এবং মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মাসুদ।
পরে দ্রুত তাকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরে পরিবারের সদস্যরা লাশ নিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল কাহারোল উপজেলার একটি ফিলিং স্টেশনেও তেল নিতে গিয়ে এনায়েতুল (৫০) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়।
এছাড়া হিলি এলাকায় সাংবাদিকসহ তিনজন অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন