এ সম্পর্কিত আরও খবর
নৌকায় বসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, ঘুষিতে একজনের মৃত্যু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
-
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নৌকায় বসা (স্থান নির্ধারণ) নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের কিল-ঘুষিতে হানিফ মিয়া (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলার সদর বাজারের মনোবাবু নৌকা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। মারধরে নিহত হানিফ মিয়া উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার সদর বাজারের মনোবাবু নৌকা ঘাট এলাকায় নৌকায় বসা নিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় ঘুষির আঘাতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় চরম বিদ্যুৎ সংকট, অভিযোগ কেন্দ্রে ভাঙচুর এলাকাবাসীরব্রাহ্মণবাড়িয়ায় চরম বিদ্যুৎ সংকট, অভিযোগ কেন্দ্রে ভাঙচুর এলাকাবাসীর
নবীনগর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারির খবর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলায় পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন