এ সম্পর্কিত আরও খবর
বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী লোকজ মেলার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বেলুন উড়িয়ে বাংলা নববর্ষ এবং তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
উদ্বোধনী পর্ব শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন