এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলায় ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬’ উপলক্ষে বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর আয়োজনে সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় সদর উপজেলার সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে খেলাধুলার মানোন্নয়ন সম্ভব এবং এর মাধ্যমে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরি করা যাবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার। প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ১১ দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ২১টি সেশন অনুষ্ঠিত হবে।উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি বিতরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা ঘোষণা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন