এ সম্পর্কিত আরও খবর
শাপলু - ফয়সালের নেতৃত্বে ঘাগড়া ইউনিয়ন কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কুবি প্রতিনিধি: ঘাগড়া ইউনিয়ন কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে গুরুদয়াল সরকারি কলেজের গণিত বিভাগের শাহরিয়ার আহমেদ শাপলু এবং সাধারণ সম্পাদক হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বি. এম. ফয়সাল মনোনীত হয়েছেন।
রবিবার (২১ মার্চ ২০২৬) নির্বাচন বিষয়ক কমিটির সদস্যদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাধারণ সম্পাদক বি. এম. ফয়সাল বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য ঘাগড়া ইউনিয়নের সকল শিক্ষার্থীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্বও। আমি সকলকে সঙ্গে নিয়ে একটি দক্ষ, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব ছাত্র সংসদ গড়ে তুলতে কাজ করব।
তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা, তাদের সমস্যার দ্রুত সমাধান করা এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বেগবান করা। আশা করি, সবার সহযোগিতায় আমরা একটি আদর্শ ও কার্যকর ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে পারব।”
উল্লেখ্য, আগামী ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা ঘোষণা ও প্রকাশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন