এ সম্পর্কিত আরও খবর
ভোরের আঁধারে মর্মান্তিক সংঘর্ষ: লঞ্চের ধাক্কায় তলিয়ে গেল তরমুজ ট্রলার, নিহত ২
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম
-
ছবি: সংগৃহীত
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ লঞ্চ-ট্রলার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। বুধবার ভোররাত আনুমানিক ৩টার দিকে বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-পটুয়াখালী রুটের ‘আওলাদ-৭’ নামের একটি ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তরমুজবোঝাই ট্রলারের তীব্র ধাক্কা লাগে। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রলারটি প্রায় ৪০০ তরমুজসহ নদীর গর্ভে তলিয়ে যায়। মুহূর্তেই চারদিকে শুরু হয় চিৎকার-আর্তনাদ।
ট্রলারটিতে থাকা ৬ জনের মধ্যে ৩ জন কেবিনে ছিলেন। তাদের মধ্যে একজন কোনোমতে বের হতে পারলেও বাকি দুইজন আটকা পড়ে নিখোঁজ হন। দীর্ঘক্ষণ উৎকণ্ঠার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন রাঙ্গাবালীর চরবেস্টিন গ্রামের মো. নাসির ফকির (৩৬) এবং নলুয়া গ্রামের রেজাউল হাওলাদার (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে টানা অভিযান চালিয়ে নিখোঁজদের মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, “রাতের অন্ধকারে লঞ্চ ও ট্রলারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন