এ সম্পর্কিত আরও খবর
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ২৪টি সিম ও ৬টি স্মার্টফোন জব্দ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেন চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার মধ্যরাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এই চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়াটারী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি বিশেষ দল। অভিযানে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও অবৈধ লেনদেনে লিপ্ত থাকা অবস্থায় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কনক রায় গোড়ল ইউনিয়ন, নুরুজ্জামান গোড়ল ইউনিয়ন, কালীগঞ্জ, সজিব চন্দ্র পলাশী ইউনিয়ন, আদিতমারী।
গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ৬টি আধুনিক স্মার্টফোন, ২৪টি অবৈধ সিম কার্ড, ২০টিরও বেশি নিষিদ্ধ অ্যাপ মোবাইল ফোনগুলোতে 299bet, Binance, এবং jeta33-এর মতো ২০টিরও বেশি সক্রিয় জুয়ার অ্যাপ পাওয়া গেছে।
পুলিশের বক্তব্য ও আইনগত ব্যবস্থা
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ ও নগদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে লেনদেন করার কথা স্বীকার করেছে।
"গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।" ওসি সাদ আহম্মেদ, ডিবি, লালমনিরহাট।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন