এ সম্পর্কিত আরও খবর
গাজীপুরে মাজার বস্তিতে যৌথবাহিনীর রাতভর অভিযান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:৪১ এএম
-
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে রাতভর অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে উদ্ধার করা হয় মাদকদ্রব্যসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এ সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়।
রোববার (১৫ মার্চ) রাত ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে রাত ৪টা পর্যন্ত। এই অভিযানে র্যাব, বিজিবি, সিআইডি, পিবিআইসহ পুলিশের একাধিক টিম অংশ নেয়।
পুলিশ জানায়, মাজার বস্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা, চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চলাকালে বিভিন্ন ঘর তল্লাশি করে কয়েকজনকে আটক করা হয়। এছাড়া উদ্ধার করা হয় মাদকদ্রব্য ও সন্দেহজনক কিছু সরঞ্জাম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
পুলিশ জানায়, মাদক ও চুরি-ছিনতাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহানগরের বিভিন্ন এলাকার বস্তিগুলোতে বিশেষ অভিযান অব্যাহত থাকাবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন