এ সম্পর্কিত আরও খবর
বাঘায় গরুবাহী গাড়ির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১১:০৬ এএম
-
ছবি: সংগৃহীত
রাজশাহী বাঘা গরুবাহী গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের তিনখুঁটি এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্তকরণে কাজ করছে পুলিশ।
বাঘা থানার ওসি সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লালপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিল। অপরদিকে গরুবোঝাই একটি গাড়ি বাঘা থেকে আসছিল। উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের চন্দিপুর এলাকায় পৌঁছালে ওই অটোরিকশা ও গরুবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী অটোরিকশাটি সড়কের ওপরে দুমরেমুচরে যায়। এতে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন