এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:১৩ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে লক্ষ্মীপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে পথচারী, যাত্রী ও ছিন্নমূল মানুষের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করা হচ্ছে। পুরো রমজান মাস জুড়ে চলবে এ মানবিক উদ্যোগ।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম পাটোয়ারি, আরমান হোসেন কিরন এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক আলী আকবর হ্যাভেনের উদ্যোগে এ ইফতার বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিদিন পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় বিকেলের দিকে অসহায়, দরিদ্র ও পথচারীদের হাতে ইফতার প্যাকেট তুলে দিচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই রমজানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন করা সম্ভব-এমন বিশ্বাস থেকেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয়রা জেলা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনীতি কেবল আন্দোলন নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। এ ধরনের সামাজিক কার্যক্রম অন্যদেরও অনুপ্রাণিত করবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন