এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় মাদকসেবনে বাধা, পিটুনিতে শ্রমিক নিহতের অভিযোগ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:২২ এএম
-
ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় আনোয়ার হোসেন ওরফে এমান (৩৮) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত পিতা-পুত্রের বিরুদ্ধে। পরে গোপনে লাশ দাফনের প্রস্তুতি চলার সময় পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে। নিহত এমান ওই গ্রামের ওসমান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, এমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছিল বলে খবর পাই। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে ফারুক মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। মঙ্গলবার সকালে তিনি বাড়ির পাশে প্রকাশ্যে মাদক সেবন করলে প্রতিবেশী এমান তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফারুক এমানের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে ফারুকের বাবা মফিজুর রহমানও পিটুনিতে যোগ দেন।
এ সময় এমানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পিতা-পুত্র পালিয়ে যান। পরে আহত এমানকে স্থানীয়দের সহায়তায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের মৃত্যুর পর স্থানীয়ভাবে আপোষের চেষ্টা চললেও পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন