এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে সেফটিক ট্যাংকে ৫ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রাম থেকে নিখোঁজের একদিন পর তাবাসসুম (৫) নামের এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টা দিকে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে তার পরিবার কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।
স্থানীয়রা জানায়, তাবাসসুমের বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন এবং মা হালিমা খাতুন একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত। বুধবার বিকেল ২ টার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।
প্রতিবেশী পার্থ সরকার বলেন, বৃহস্পতিবার সকালে বাদুরগাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তাক্ত বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে শিশুটির লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন