এ সম্পর্কিত আরও খবর
নওগাঁ থেকে বেলাবো থানার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবো থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামিকে নওগাঁ জেলা থেকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলাবো থানার মামলা নং ১২(২)/২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ রজিম উদ্দিন (৪৪), পিতা মৃত দুদু মিয়া, গ্রাম ইব্রাহিমপুর (সাদি সরকার বাড়ি), থানা: বেলাবো, জেলা: নরসিংদী।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক আড়াইটায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল নওগাঁ জেলার মান্দা থানাধীন গঙ্গারামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) মোবারক হোসেন, এসআই (নিরস্ত্র) জসিম উদ্দিন, এএসআই (নিরস্ত্র) রাজিব হাসানসহ সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
পুলিশ জানায়, আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ রজিম উদ্দিন মামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বেলাবো থানা কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন