এ সম্পর্কিত আরও খবর
ভোট ইঞ্জিনিয়ারিং করে জনগণের প্রকৃত সমর্থন কেড়ে নিয়েছে : রেজাউল করিম
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, মানুষ তার ভোট প্রদান করবেন, এটা তার গণতান্ত্রিক অধিকার। এটা কোথায় দিবে তার জন্য যদি জুলুম-নির্যাতনের শিকার হতে হয়, তাহলেতো সেই পুরোনো ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। ভোট ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজ ইলেকশনের মাধ্যমে জনগণের প্রকৃত সমর্থন, প্রকৃত প্রতচ্ছবি কেড়ে নেওয়া হয়েছে। এটিকে প্রতিফলিত হতে দেওয়া হয়নি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী কেডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
রেজাউল করিম বলেন, লক্ষ্মীপুরের ১ লাখ ২৩ হাজার মানুষের এবার আমাদের সমর্থন দিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, আস্থা রেখেছেন। আপনারা জীবনবাজী রেখে আমাদেরকে সমর্থন জানিয়েছেন। আমাদেরকে ভোট দিতে গিয়ে অনেকে নির্যাতিত হয়েছেন, মা-বোনেরা লান্ছিত হয়েছেন।
তিনি আরও বলেন, বিগত নির্বাচনে আমরা তাকওয়া ভিত্তিক সমাজের কথা বলেছিলাম। আপনারা যদি ইনসাফের পক্ষে রায় দেন, তাহলে খোলাফায়ে রাশেদীনরা যেভাবে একান্ত নিভৃতে সমাজের মানুষের অধিকার পৌঁছে দিতেন, আমরা সেই অনুসরনে আপনাদেরকে সেই তাকওয়া ভিত্তিক সমাজের কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এবার আমাদের কথায় সাড়া দিয়েছেন।
উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর নুর মোহাম্মদ রাসেল, জামায়াত নেতা হারুনুর রশিদ ও খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন