এ সম্পর্কিত আরও খবর
আজ দেশে ফিরছেন আরাকান আর্মির হাতে আটক ৭০ বাংলাদেশি জেলে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
-
ছবি: সংগৃহীত
মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ৭০ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার ট্রানজিট জেটি ঘাট দিয়ে জেলেদের দেশে আনা হবে। মিয়ানমারে আটক অন্য বাংলাদেশি জেলেদেরও পর্যায়ক্রমে ফেরাতে প্রচেষ্টা চালানো হচ্ছে।
নাফ নদী ও সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের মুক্তির বিষয়ে বিজিবি সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। বিজিবি সূত্র জানিয়েছে, গত পাঁচ মাসে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূলীয় জলসীমা থেকে অন্তত ৪২০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন