এ সম্পর্কিত আরও খবর
শেরপুর-১ সদর আসনে জামায়াতের রাশেদুল বিজয়ী
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
-
ছবি: সংগৃহীত
শেরপুর-১ সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ১ লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৭ হাজার ৫২১ ভোট। ৬০ হাজার ৩৯৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম মাসুদ।
এ আসনের মোট ১৪৫ টি কেন্দ্রের হিসাব মতে হাফেজ রাশেদুল ইসলাম ৫৩ হাজার ৪৬৮ ভোট নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে বেশি পেয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে শেরপুর-১ সদর আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ। এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৪ লক্ষ ৫০ হাজার ৪৮৮ জন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন