এ সম্পর্কিত আরও খবর
শাহজাহান চৌধুরীকে হারাতে এস আলমের বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী শাহজাহান চৌধুরী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে তাকে নির্বাচনে হারাতে অর্থ বিতরণের অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন সকালে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগের লুটেরাদের অন্যতম প্রধান এস আলম গ্রুপের মাসুদের বিরুদ্ধে আমি বিভিন্ন সময় জনসমাবেশে বক্তব্য দেওয়ায় তিনি আমার ওপর ক্ষুব্ধ। সেই ক্ষোভ থেকেই আমাকে পরাজিত করতে তিনি বিভিন্ন এজেন্টের মাধ্যমে ধানের শীষ প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করেছেন বলে আমি শুনেছি।
তিনি আরও বলেন, ভোটের পরিবেশ প্রভাবিত করতে এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। এটি গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে এস আলম গ্রুপ কিংবা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, চট্টগ্রাম-১৫ আসনে নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে পাল্টাপাল্টি অভিযোগ ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন