এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় র্যার অভিযানে পুকুর থেকে পিস্তল-বন্দুক উদ্ধার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
-
ছবি: সংগৃহীত
কুমিল্লার ভারত সীমান্তবর্তী এলাকায় র্যাব একটি পুকুর থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় অভিযান চালানো হয়। র্যাব-১১ কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা গেছে, সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুরে র্যাব শ্যালো মেশিন ব্যবহার করে সেচ কাজের সময় অস্ত্র উদ্ধার করছে।
মেজর সাদমান জানান, অভিযানকালে কয়েকটি পিস্তল ও বন্দুক এবং দুইটি বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, “আমরা আপাতত সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। ধারণা করা হচ্ছে এখানে আরও অস্ত্র থাকতে পারে। বিস্তারিত পরে জানানো হবে।”
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন