এ সম্পর্কিত আরও খবর
দাউদকান্দিতে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল ও সমাবেশ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ এএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের সমর্থনে দাউদকান্দিতে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৌর সদরে এই কর্মসূচি পালন করা হয়। বিকেল ৪ ঘটিকায় দাউদকান্দি উপজেলা পৌর সদরের মডেল মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে। পরবর্তীতে মিছিলটি স্থানীয় বাজার শহীদ রিফাত শিশুপার্কে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গণমিছিলটির নেতৃত্ব দেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জামায়াত নেতা মনিরুজ্জামান বাহলুল। মিছিলে জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা অংশ নেন। এছাড়াও জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় অঙ্গসংগঠনের প্রায় পাচঁ/সাত হাজার নেতাকর্মী এই গণমিছিলে যোগ দেন। শহীদ রিফাত শিশুপার্কে আয়োজিত সমাবেশে বক্তারা জোট মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান বাহলুল বলেন, "এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট প্রতিশ্রুতিবদ্ধ। দাউদকান্দিকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা জনগণের রায় প্রত্যাশা করছি।"সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন