এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুর-৪
নির্বাচনে ভোট কাটা, জাল ভোটের প্রশ্ন উঠে কেন : বিএনপির প্রার্থী নিজান
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: নির্বাচনে ভোট কাটা এবং জাল ভোট দিতে হবে কেন নেতাকর্মী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে প্রশ্ন রেখেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে নির্বাচনী পথসভায় নিজান এ মন্তব্য করেন।
এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, আমার নেতা তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব-পরিকল্পনা নিয়ে আমি আমার আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি। ১ লক্ষ ৪৫ হাজার মা-বোনের সঙ্গে চোখে চোখে দেখা করেছি। জুলাই আগস্টের শহীদেরা, ছাত্রজনতা বুকের রক্ত দিয়ে যে অধিকার আদায় করে দিয়ে গেছেন, আজকে আমরা কথা বলতে পারছি, সুষ্ঠু নির্বাচনের আশা করছি। আমরা যারা আন্দোলন-সংগ্রাম করেছি, আজকে নির্বাচনে আমরাই প্রতিযোগীতা করছি, তাহলে ব্যালট কাটার প্রশ্ন উঠে কেন, জোর জবরের প্রশ্ন উঠে কেন, জাল ভোটের প্রশ্ন উঠে কেন, জোর করে এমপি হওয়ার প্রশ্ন উঠে কেন, এই ভয় কেন থাকবে?
এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি সদস্য আ ন ম মনজুর মোরশেদ, বৃহত্তম রামগতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা বিএনপির সাবেক উপজেলা সহ-সভাপতি মীর আক্তার হোসেন, কমলনগর উপজলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহবায়ক ফখরুল আলম নাহিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন