এ সম্পর্কিত আরও খবর
সাতক্ষীরায় বিএনপি নেতার জামায়াতে যোগদান
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোঃ কারিমুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৬ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতাপনগর ইউনিয়ন শাখা কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দলটির সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
যোগদানকালে মোঃ কারিমুজ্জামান বলেন, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের আইডি হ্যাকের ঘটনায় তাঁর বিরুদ্ধে যেসব কুরুচিপূর্ণ মন্তব্য ও মিছিল করা হয়েছে, তা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। ওই ঘটনার পর থেকেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মোঃ অহিদুজ্জামান এবং সেক্রেটারি মাওঃ আল আমিন। তাঁরা ফুল দিয়ে মোঃ কারিমুজ্জামানকে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান।
প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মোঃ অহিদুজ্জামান বলেন, “আল্লাহ তায়ালা মোঃ কারিমুজ্জামান ভাইকে ইসলামের জন্য কবুল করেছেন-এটাই আমাদের প্রত্যাশা।”
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন