এ সম্পর্কিত আরও খবর
এক যুগ পর কুমারখালীতে প্রকাশ্যে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে র্যালিটি শুরু হয়ে স্টেশন বাজার দিয়ে কাজীপাড়া মোড় হয়ে সড়ক প্রদক্ষিণ করে করে কুমারখালী পৌর বাস টার্মিনালের সামনে এসে শেষ হয় ও র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য প্রার্থী ও বৃহত্তর কুমারখালীর সাবেক উপজেলা সভাপতি আফজাল হোসেন
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখা সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক কেন্দ্রীয় সহকারী বাইতুল মাল সম্পাদক আশিকুল ইসলাম চপল, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিভাগের সহকারী সম্পাদক ইমরান খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক কুষ্টিয়া জেলা সেক্রেটারি অ্যাডভোকেট রবিউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ইমরান বিশ্বাস, বাংলাদেশ জামায়াত ইসলামি কুমারখালী উপজেলা শাখার আমির আফতাব উদ্দিন মাস্টার সহ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমারখালী দক্ষিণ শাখার সভাপতি হাবিবুল বাশার, কুমারখালী পশ্চিম শাখার সভাপতি সাজ্জাদ হোসেন জিম সহ জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্রশিবিরকোন পরাশক্তিকে ভয় করেনা তাদেরকে ভয় দেখিয়ে দমানো যাবে না, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
সমাবেশে বক্তারা বলেন, “মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে একটি আদর্শ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তারা ছাত্রসমাজকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে বক্তারা জানান।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন