এ সম্পর্কিত আরও খবর
মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম
-
ছবি: সংগৃহীত
প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের আবহ নেমে আসে।
নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার খুব অল্প বয়সেই গানের জগতে প্রবেশ করেন। মাত্র সাত বছর বয়স থেকে সংগীতচর্চা শুরু করেন তিনি। কণ্ঠের পাশাপাশি বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্রে সমান পারদর্শী ছিলেন এই শিল্পী।
বিখ্যাত বাউলগুরু ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই সংগীতের পথে নিজেকে উৎসর্গ করেন সুনীল কর্মকার। জালাল উদ্দিন খাঁর বহু গানে তিনি সুরারোপ ও কণ্ঠ দিয়েছেন, যেগুলোর অনেকগুলোই জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া নিজের লেখা দেড়শো থেকে দুইশোর মতো গানের স্রষ্টাও তিনি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন