এ সম্পর্কিত আরও খবর
অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
কুমিল্লায় এনসিপি নেতাকে চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে জখম
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
-
ছবি: সংগৃহীত
কুমিল্লায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে এনসিপির উপজেলা সমন্বয়ককে চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ অভিযোগ করেন কুমিল্লা এনসিপি মনোহরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ।
ফেসবুক পোস্টে মোস্তাফিজুর রহমান মাসুদ বলেন, বিএনপির লোকজন জামায়াতে ইসলামী এবং জোট নিয়ে গালাগালি করে। একইসাথে ভোট কেন্দ্রে ঢুকতে দিবে না বলেও হুমকি দেয়। তিনি আরও বলেন, "আজকে তারা (বিএনপির নেতাকর্মী) দলবল নিয়ে ১০-১৫ জন চাপাতি, হকিস্টিক, ছুরি, স্টাম্প নিয়ে বাকবিতন্ডায় আমার বড় ভাই এনসিপির মনোহরগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক আবদুল্লাহ আল মামুনের উপর হামলা করে।"
হামলায় সরাসরি মাথায় কোপ মারা হয় বলেও জানান তিনি। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন